পূর্বাহ্ণ ০৪:৪৫, শুক্রবার, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সুজন হতে চাই

ওহে বুদ্ধ হয়ে রুদ্ধ আর থাকবি কত

এত যাতনা বয়ে বেদনা আর সইবি কত?

এত অনাচার যেন হানাদার ফিরে এল

একি স্বাধীন তবে পরাধীনই ছিল ভাল।

 

ছিল হিংসুটে বড় বিদঘুটে ভাষা নিত কেড়ে

আজ ধাপে ধাপে বড় উল্লাসে আশা নেয় ছিড়ে

সবে একাত্তরে শত্রুরে করি নাজেহাল

এতপরে আজ নিজ ঘরে হেই বেসামাল।

 

যেন আইন নেই কোন ফাইন নেই নির্দোষী জেলে

দিব ঘুষ নেই কোন দোষ চাকুরী উপরে খেলে

জ্ঞাতী নেই কোন নীতি নেই বাড়িয়ে দোকান ভাড়া

দোকানী পণ্যে ক্রেতাকে শূন্যে আছড়ে মারা।

 

এত দূর্নীতি জাগে মনে ভীতি তবে কি এর শেষ নেই?

বল তা হবেনা, এসব রইবেনা বিবেক এবার জাগবেই,

ভুলে দলনীতি কর রাজনীতি জনকল্যাণে

নহে দলদাস এবার হও সুজন জন সম্মাণে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top