আজ বাড়ী ভাড়া রুদ্ধ শ্বাসে ঊদ্ধশ্বাসে
বাড়ছে যে বার বার,
ভাড়াটিয়া বুদ্ধ হয়ে রুদ্ধ শ্বাসে
ক্ষুদ্ধ হলে ও ফল মেলেনা তার।
ভাড়াটিয়ার হাল বুঝেনা
আইন মানেনা বলে,
“থাকছে থাকুক বইয়ে”
বিদ্যুৎ নাই গ্যাস নাই
ভাড়াটিয়ার শান্তী ও নাই
তবু থাকতে হবে সয়ে।
বছর শেষে বাড়ত ভাড়া
এখন বাড়ছে দু চার মাসে
ভাড়াটিয়ারা মরছে যে আজ
শহর নামে ফাঁসে।