দূর্নীতি মানে নীতির মৃত্যু দূর্নীতি মানে ভয় দূর্নীতি মানে সচ্ছরিত্রের নিপুণ অবক্ষয়। দূর্নীতি মানে মেধার কবর দূর্নীতি মানে প্রশ্রয় দূর্নীতি মানে সততা ফেলে হিংস্রতাকে দেয়া আশ্রয়। দূর্নীতি মানে সমাজ ধ্বংস দূর্নীতি মানে পাপ দূর্নীতি মানে দংশনকারী শতমুখী এক সাপ। দূর্নীতি মানে সততার ফাঁসি ন্যায়ের আত্মচিৎকার দূর্নীতি মানে অপরাধী বিবেক যার পাওনা শুধুই ধিক্কার। দূর্নীতি মানে উন্নতিতে বাধাঁ শির উচু করার পথ বন্ধ দূর্নীতি মানে বিশ্বাস নস্ট ভাইয়ে ভাইয়ে লাগায় দন্ধ। দূর্নীতি মানে কন্টক শয্যা ধনুকের বিষাক্ত শর দূর্নীতি মানে স্বাধীনতা হরণের প্রলয়ংকরী ঝড়।