ঘুষ দূর্নীতি ঢুকেছে আজ
সমাজের সকল রন্দ্রে
সব শাখাতেই ঘুষ দুর্নীতি
চলছে তাল লয় ছন্দে।
চাকরী বাকরি ব্যবসায় বল
লাইসেন্স আর ঠিকাদারী বল
সব জায়গায় উপরির খেলা
চলছে মনের আনন্দে।
কেউ করেছে পেটের দায়ে
বড় হওয়ার অভিপ্রায়ে
কেউ বিলাসিতা করবে আশে
কেউবা আবার গলার ফাঁসে।
বিবেক যেন বেড়াতে গেছে
আশে পাশের সকল দেশে
তাই উন্নত তারা আধুনিক কালে
আর আমরা যাই রসাতলে।
তবু আশা বাঁধবে বাসা
বিবেক এবার মোদের ঘরে
ঘুষ দুর্নীতিকে মারব ঝাটা
আপদ বিদায় চিরতরে।